মুস্তাফিজ-নাহিদের এনওসি বাতিল করেছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়া কথা ছিল জাতীয় দলের দুই পেসার মুস্তাফিজুর রহমান

2026-04-24T20:41:17+00:00
2026-04-24T20:41:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুস্তাফিজ-নাহিদের এনওসি বাতিল করেছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৫৪)
নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান
X

নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়া কথা ছিল জাতীয় দলের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। তবে তাদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ শেষ হওয়ার পর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ইনজুরি ও আসন্ন আন্তর্জাতিক সূচি দুটোই বড় ভূমিকা রেখেছে এই সিদ্ধান্তে।

বিসিবি জানিয়েছে, তৃতীয় ওয়ানডের পর মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে দলের মেডিক্যাল স্টাফ। তার চোটের প্রকৃতি নির্ধারণে দ্রুত একটি স্ক্যান করানো হবে। এরপর বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়া শুরু করবেন তিনি।

এই পরিস্থিতিতে মুস্তাফিজুরকে দেওয়া আগের এনওসি প্রত্যাহার করেছে বোর্ড। ফলে তিনি আর পিএসএলের বাকি অংশে অংশ নিতে পারবেন না।

একই সঙ্গে আরেক পেসার নাহিদ রানাকেও পিএসএলে খেলার জন্য ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের মতে, সামনে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকায় তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়াই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy