ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

ধর্ম

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এ সংস্থাটি

2026-04-24T21:49:39+00:00
2026-04-25T02:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ২:৫৯ এএম  (ভিজিট : ১৫৯৮)
ঈদুল আজহার তারিখ ঘোষণা
X

ঈদুল আজহার তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এ সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠত হতে পারে। 

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে সম্ভাব্য এ তারিখ জানানো হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সেক্ষেত্রে আরাফার দিন তথা ৯ জিলহজ হবে ২৬ মে। কেন্দ্রটির হিসাব অনুযায়ী, ১৭ মে রত ১২ টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ফলে এ দিন ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ হবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। এছাড়া সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে। কেন্দ্রটির মতে, অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য এই সময়সীমা যথেষ্ট।

এসএসএএইচ জানিয়েছে, এই তথ্য কেবল বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। হিজরি মাসের শুরু এবং ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেওয়ার একমাত্র ক্ষমতা সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের হাতে রয়েছে।

এসএসএএইচের পরিচালক প্রফেসর হামিদ এম. কে. আল নাঈমি জানান, কেন্দ্রটি তাদের এই বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যেই আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দিয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়া সহজ করতে এবং বৈজ্ঞানিক তথ্য ও ইসলামী শরিয়ার সমন্বয়ে ধর্মীয় সিদ্ধান্ত নিতে এমনটি করা হয়েছে।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy