দেশে স্বর্ণের দাম কমলো ৩,২৬৬ টাকা: এক নজরে নতুন মূল্য তালিকা

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা কমে এখন ২,৪৬,৯২৭ টাকা। বিস্তারিত দেখে নিন আজকের নতুন রেট চার্টে।

2026-04-25T10:34:49+00:00
2026-04-25T10:34:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজকের স্বর্ণের দাম: ২৫ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ২৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার এবং স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) একই দামে বিক্রি হবে স্বর্ণ।

নতুন নির্ধারিত দামে—

২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা

সনাতন: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম কমানোর এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।




  বিষয়:   স্বর্ণের দাম ২০২৬  বাজুস নতুন দাম  গোল্ড প্রাইস বাংলাদেশ  রুপার দাম এপ্রিল ২০২৬  বাজুস সংবাদ। 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy