পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: ইসলামাবাদে আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইসলামাবাদে বৈঠক।

2026-04-25T10:42:03+00:00
2026-04-25T10:42:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে আরাগচি, ইসহাক দারের সঙ্গে বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ৬৮)
বৈঠকে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
X

বৈঠকে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ডন জানিয়েছিল, দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছায়। শুক্রবার রাতেই তাদের বহনকারী বিমান সেখানে অবতরণ করে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, বিমানবন্দরে আরাগচিকে স্বাগত জানান ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনিরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

তাহির আন্দ্রাবি বলেন, ‘সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে।’





  বিষয়:   ইরান-পাকিস্তান বৈঠক  আব্বাস আরাগচি  ইসহাক দার  ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ  আঞ্চলিক শান্তি  ইসলামাবাদ কূটনৈতিক বৈঠক। 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy