মাঠে মৃত্যু হলো নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামোর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো (৪০) প্রীতি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিউনিশিয়ার ক্লাব এস্পেরান্সের এই সাবেক তারকার মৃত্যুতে শোকাতুর ফুটবল অঙ্গন।

2026-04-25T10:58:23+00:00
2026-04-25T10:58:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ম্যাচ চলাকালেই মারা গেলেন সাবেক নাইজেরিয়ান ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ১৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো শুক্রবার একটি প্রীতি ম্যাচ চলাকালে মাঠে ঢলে পড়েন এবং পরে মারা গেছেন। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এই মর্মান্তিক খবর জানিয়েছে।

এনএফএফ জানায়, কাদুনায় অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি মাঠে পড়ে যান। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী এই ফুটবলার ‘হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে হচ্ছিল।’

এনেরামো তুরস্ক ও তিউনিশিয়ার বিভিন্ন ক্লাবে সফলভাবে খেলেছেন। সুপার ঈগলসের হয়ে তিনি মোট ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি নাইজেরিয়ার হয়ে প্রথমবার মাঠে নামেন।

এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক। এই মুহূর্তে আমার কাছে ভাষা নেই। আমি শুধু প্রার্থনা করতে পারি যে ঈশ্বর তাকে চিরশান্তি দেবেন এবং তার প্রিয়জনদের ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দেবেন।’

তিউনিশিয়ার ক্লাব এস্পেরান্স স্পোর্টিভ দে তিউনিসের সমর্থকরা এনেরামোকে ‘ট্যাংক’ বলে ডাকতেন। এনএফএফ জানায়, তার শারীরিক শক্তি এবং ‘আত্মবিশ্বাসী খেলা’ এস্পেরান্সকে শিরোপা জিততে সাহায্য করেছিল।




  বিষয়:   নাইজেরিয়ান ফুটবলার মৃত্যু  মাইকেল এনেরামো 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy