সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

আজ সন্ধ্যার মধ্যে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

2026-04-25T10:55:20+00:00
2026-04-25T10:55:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ৯৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সন্ধ্যার মধ্যে দেশের দুই অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ শনিবার (২৫এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।





  বিষয়:   weather update  Bangladesh weather  storm alert  thunderstorm news  river port warning  Rangpur weather  Mymensingh weather  ঝড়ের খবর  বজ্রবৃষ্টি সতর্কতা  নদীবন্দর সংকেত  আবহাওয়া পূর্বাভাস ২০২৬ 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy