সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।
১. করিম এন্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা;
২. ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা-জেওসিএল;
৩. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-জেওসিএল;
৪. মেসার্স সততা এন্ড কোম্পানী, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-পিওপিএলসি;
৫. মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-পিওপিএলসি;
৬. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, ৮০, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্মরনি, তেজগাও, ঢাকা-পিওপিএলসি;
৭. মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা-পিওপিএলসি;
৮. সিটি ফিলিং স্টেশন, তেজগাও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
৯. সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
১০. স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড;
১১. সুমাত্রা ফিলিং স্টেশন কালশী রোড, মিরপুর, পিওপিএলসি।
মন্ত্রণালয়ের নির্দেশনায় ২৮ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।