শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

খেলাধুলা

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে

2026-04-25T13:48:27+00:00
2026-04-25T13:48:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ৩৫৮)
শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ
X

শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেনো তারা আগামীর শান্তিগঞ্জের দায়িত্ব নিতে পারে। তাদেরকে নিজেদের সন্তানের মতো করে মমতা দিয়ে শিক্ষা দান করতে হবে। অভিভাবকরা শুধু মাত্র শিক্ষকদের দিকে না তাকিয়ে নিজেরাও দায়িত্ব নিতে হবে। তাহলেই শিক্ষার মান বাড়বে। 

শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। স্কুল, শিক্ষক-শিক্ষার্থী ও পুরো ইউনিয়নের অভিভাবক আপনারা। সবগুলো স্কুলের প্রতি আপনাদের সমান দৃষ্টি রাখতে হবে। স্কুলের শিক্ষা, খেলাধুলাসহ সবকিছুর প্রতি সজাগ দৃষ্টি রাখলেই স্কুল এগিয়ে যাবে৷ শিক্ষার মান বাড়ার সাথে সাথে আপনার ইউনিয়নেরও সম্মান বাড়বে।
আয়োজিত টুর্নামেন্টের বালক দলের ফাইনাল ফেলায় শিমুলবাক ইউনিয়নের জিবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। এর আগে বৃহস্পতিবার মেয়েদের ফাইনাল খেলায় গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বড় বর্জন করে কামরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন এমপি কয়ছর আহমদ। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান'র সভাপতিত্বে, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy