খুব শীঘ্রই বিয়ে করতেন খুনের শিকার সেই লিমন-বৃষ্টি

অনলাইন ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিরে মরদেহ পাওয়া

2026-04-25T16:51:51+00:00
2026-04-25T16:51:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুব শীঘ্রই বিয়ে করতেন খুনের শিকার সেই লিমন-বৃষ্টি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৯২)
লিমন-বৃষ্টি
X

লিমন-বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিরে মরদেহ পাওয়া গেছে। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

লিমনের ভাই জুবায়ের আহমেদের বরাতে সিএনএন জানিয়েছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন লিমন ও বৃষ্টি। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারকে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন লিমন। বৃষ্টিকে পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। 

দুই বছর ধরে নিজের থিসিস নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন লিমন বলেও জানান তিনি।

জুবায়ের জানান, আমার ভাই খুবই ভদ্র এবং খুবই সাধারণ একজন মানুষ ছিল। তার মুখে সব সময় হাসি লেগে থাকত। পিএইচডি শেষ করে তার বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার ইচ্ছা ছিল।

শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। 

একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy