কুয়েত থেকে সীমিত পরিসরে ঢাকাসহ ১৭ দেশে ফ্লাইট শুরু

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

৫৫ দিন বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ ও টার্মিনাল ৫ আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে

2026-04-25T18:32:39+00:00
2026-04-25T18:32:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েত থেকে সীমিত পরিসরে ঢাকাসহ ১৭ দেশে ফ্লাইট শুরু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৯৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

৫৫ দিন বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ ও টার্মিনাল ৫ আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে সীমিত পরিসরে পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে কিছু দেশে ফ্লাইট চালু করা হচ্ছে, যার মধ্যে ঢাকাসহ মোট ১৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে কুয়েত এয়ারওয়েজ। অন্যদিকে জাজিরা এয়ারলাইন্স ৯টি দেশে ফ্লাইট চালু করলেও ঢাকা রুটে আপাতত ২ মে পর্যন্ত দাম্মাম হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা ও গন্তব্য বাড়ানো হবে।

এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে কুয়েতে খেলাধুলা, সভা-সেমিনার, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়েছে। এতে দেশটির জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।









Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy