রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ক্যারিয়ারে সর্বোচ্চ মঞ্চে প্রায় সব মুকুট মাথায় উঠেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ফিফা বিশ্বকাপ থেকে গেছে অধরা।

2026-04-25T19:10:47+00:00
2026-04-25T19:10:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৪৮)
ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ
X

ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ

ক্যারিয়ারে সর্বোচ্চ মঞ্চে প্রায় সব মুকুট মাথায় উঠেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ফিফা বিশ্বকাপ থেকে গেছে অধরা। রোনালদোর ক্যারিয়ারে এই পূর্ণতার জন্যই ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তিনি চান সতীর্থদের সঙ্গে নিয়ে ট্রফি জিতে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের এক রাজকীয় সমাপ্তি টানতে।

৪১ বছর বয়সি রোনালদো আগামী জুনে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন। ধারণা করা হচ্ছে, এটাই হতে যাচ্ছে এই তারকার ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট। ওয়েন রুনির সঙ্গে আলাপকালে ব্রুনো বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের এই শেষ বিশ্বকাপটা জিততে পারা হবে দারুণ এক ব্যাপার।’
ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক আরও যোগ করেন, ‘আমি মনে-প্রাণে চাই এটা যেন সত্যি হয়। শুধু পর্তুগালের জন্য নয়, বরং ফুটবল আর এই বিশ্বকে ক্রিশ্চিয়ানো যা দিয়েছেন, তার সম্মানার্থেই এটা হওয়া উচিত।’

বিশ্বকাপ না জেতা সেরা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকেই থাকেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক। পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো এবং দুবার নেশনস লিগ জেতার কৃতিত্ব রয়েছে এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ ডিআর কঙ্গো। এরপর ২৩ জুন উজবেকিস্তান ও ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদোর দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy