হ্যামস্ট্রিংয়ের চোটে এমবাপে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের আগে তারকাদের চোটের মিছিলে যোগ হলো কিলিয়ান এমবাপের নাম। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘পেশির চাপে’

2026-04-25T19:16:33+00:00
2026-04-25T19:16:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হ্যামস্ট্রিংয়ের চোটে এমবাপে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৩৯)
কিলিয়ান এমবাপে
X

কিলিয়ান এমবাপে

বিশ্বকাপের আগে তারকাদের চোটের মিছিলে যোগ হলো কিলিয়ান এমবাপের নাম। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘পেশির চাপে’ (মাসল ওভারলোড) ভুগছেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে ফ্রান্স অধিনায়কের চোট গুরতর নয়। 

লা লিগায় রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে তিনি এই চোট পান। শুক্রবার ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ম্যাচের শেষ ১০ মিনিট বাকি থাকতে এমবাপে নিজেই মাঠ থেকে তুলে নেওয়ার অনুরোধ জানান। এই ড্রয়ের পর লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়ল তার দল।

এমবাপের সমস্যা একটা গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। তাই আগামী গ্রীষ্মে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে আপাতত বড় কোনো দুশ্চিন্তা নেই। তার বর্তমান অবস্থা আরও ভালোভাবে বোঝার জন্য আরও কিছু পরীক্ষা করা হবে।

ম্যাচ শেষে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে সম্পর্কে কোচ আলভারো আরবেলোয়া সাংবাদিকদের বলেন, ‘সে (এমবাপে) কেমন আছে সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই। তার কিছুটা অস্বস্তি হচ্ছিল। সামনের কয়েক দিনে তার চোট কোন দিকে যায়, তা আমরা দেখব।’

এর আগে গত বুধবার বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এই মৌসুমের জন্য ছিটকে গেছেন। তবে স্পেনের হয়ে বিশ্বকাপ খেলার আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy