নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার দুই বছর নিষিদ্ধ!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অবসরে গিয়েও শেষ রক্ষা হলো না নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ডগ ব্রেসওয়েলের। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ডোপ টেস্টে

2026-04-25T19:20:14+00:00
2026-04-25T19:20:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার দুই বছর নিষিদ্ধ!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৪৮)
ডগ ব্রেসওয়েল।
X

ডগ ব্রেসওয়েল।

অবসরে গিয়েও শেষ রক্ষা হলো না নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ডগ ব্রেসওয়েলের। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 

মূলত নিষিদ্ধ মাদক কোকেন সেবনের অভিযোগে বড় শাস্তির মুখে পড়েছেন ব্রেসওয়েল। ঘটনাটা ঘটেছে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর। চেমসফোর্ডে সমারসেটের বিপক্ষে খেলতে নামার পর সাবেক নিউজিল্যান্ড ও এসেক্স অলরাউন্ডার কোকেন টেস্টে পজিটিভ হন। 

৩৫ বছর বয়সি ব্রেসওয়েল স্বীকার করেছেন, ম্যাচের প্রথম দিনের খেলা শেষে এবং দ্বিতীয় দিনের খেলার আগে ভোরে তিনি কোকেন গ্রহণ করেছিলেন। পজিটিভ টেস্টের বিষয়টি জানার পর গত ২৮ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

অবসর নিলেও শাস্তি এড়াতে পারেননি ব্রেসওয়েল। গত মৌসুমের শেষ তিনটি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য এসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ এই ক্রিকেটারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সেখানকার ক্রিকেট নিয়ন্ত্রক।  দুই বছরের এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। ওইদিনই তার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।

নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণ মিলিয়ে ৬৯টি ম্যাচ খেলা ব্রেসওয়েল শাস্তি মেনে নিয়েছেন। এ ঘটনায় তার ক্লাব এসেক্স কোনো শাস্তির মুখে পড়ছে না। এর আগেও ২০২৪ সালে নিউজিল্যান্ডের টি২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলার সময় কোকেন পজিটিভ হওয়ায় এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy