ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্র বর্তমানে চলমান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বা ‘মুখ রক্ষা’ করে বেরিয়ে আসার পথ

2026-04-25T17:44:44+00:00
2026-04-25T17:44:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৩৪)
ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র
X

ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্র বর্তমানে চলমান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বা ‘মুখ রক্ষা’ করে বেরিয়ে আসার পথ খুঁজছে। 

আজ শনিবার (২৫ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘আমাদের সামরিক শক্তি বর্তমানে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে। শত্রুপক্ষ (যুক্তরাষ্ট্র) যে যুদ্ধের জালে আটকা পড়েছে, তা থেকে সম্মানজনকভাবে পালানোর পথ খুঁজছে তারা।’

ইরানের পক্ষ থেকে এমন সময়ে এই মন্তব্য এলো যখন পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জোর প্রস্তুতি চলছে। 

তেহরান বারবার দাবি করে আসছে যে, সাম্প্রতিক সংঘাতের পর তাদের সামরিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং ওয়াশিংটন এখন চাপের মুখে আলোচনায় বসতে চাইছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy