চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারীরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা।

2026-04-25T19:30:54+00:00
2026-04-25T19:30:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারীরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৬৬)
বাংলাদেশ নারী বাংলাদেশ কাবাডি দল।
X

বাংলাদেশ নারী বাংলাদেশ কাবাডি দল।

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে একটি পদকও জয় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তাইপের রক্ষণভাগকে তছনছ করে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সাথে সাথেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানের এই জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। 

গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশের যাত্রা এখানেই থামছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কাল রবিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এদিকে, পুরুষ দল টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ শনিবার ইরানের কাছে পরাজিত হয়েছে। ৪৭-৩১ পয়েন্টে জয় পেয়েছে ইরান।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy