মাসসেরার পুরস্কার জিতে ইয়ামালের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চোটে ইতিমধ্যে শেষ হয়ে গেছে চলতি মৌসুম। এমন দুঃসময়ের মাঝেও একটি সুখবর পেলেন লামিনে ইয়ামাল। মাসজুড়ে চমৎকার খেলার

2026-04-25T19:41:44+00:00
2026-04-25T19:41:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাসসেরার পুরস্কার জিতে ইয়ামালের ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩৩)
লামিনে ইয়ামাল
X

লামিনে ইয়ামাল

চোটে ইতিমধ্যে শেষ হয়ে গেছে চলতি মৌসুম। এমন দুঃসময়ের মাঝেও একটি সুখবর পেলেন লামিনে ইয়ামাল। মাসজুড়ে চমৎকার খেলার পর এপ্রিলের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড। একইসঙ্গে গড়লেন স্প্যানিশ লা লিগার নতুন রেকর্ড।

স্প্যানিশ লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলার হয়েছেন ইয়ামাল। শুক্রবার রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। চূড়ান্ত ভোটে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলার, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওভেইদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মাসের সেরা হলেন ১৮ বছর বয়সি এই তারকা।

এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরেও এই স্বীকৃতি পান তিনি। ২০১৩ সালে মাসসেরা ফুটবলারের পুরস্কার চালুর পর থেকে এই প্রথম এক মৌসুমে তিনবার এই স্বীকৃতি পেলেন কোনো ফুটবলার।  সেল্টা ভিগোর বিপক্ষে গত সপ্তাহে গোল করার পরপর পায়ের পেশিতে টান অনুভব করেন ইয়ামাল। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি।

আর যে কারণে চলতি মৌসুমে আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ তারকা। চোটে ছিটকে যাওয়ার আগে এপ্রিল মাসে লা লিগায় বার্সেলোনার তিন জয়ের প্রতিটিতে অবদান রাখেন ইয়ামাল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও মাঠের খেলায় তিনি ছিলেন দারুণ। 

পরে এস্পানিওলের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট এবং সেল্টার ভিগোর বিপক্ষে তিনি করেন ম্যাচের একমাত্র গোলটি। সব মিলিয়ে এবারের লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লিগে চলতি মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট এখন ইয়ামালের। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy