তীব্র গরমে থানার ভেতর ‘অচেতন’ তিন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র দাবদাহে তিনজন পুলিশ সদস্য অচেতন হওয়ার ঘটনা ঘটেছে।রাতে সরাইল উপজেলার সরাইল থানায় এ ঘটনা ঘটে।অচেতন হওয়া

2026-04-25T20:01:43+00:00
2026-04-25T20:01:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তীব্র গরমে থানার ভেতর ‘অচেতন’ তিন পুলিশ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ১৭১)
সরাইল থানা
X

সরাইল থানা

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র দাবদাহে তিনজন পুলিশ সদস্য অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রাতে সরাইল উপজেলার সরাইল থানায় এ ঘটনা ঘটে। 

অচেতন হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল বাবুল হোসেন (৪৭), মেহরাব হাসান (২৮) ও সাদ্দাম হোসেন (৩৩)।

পুলিশ জানায়, প্রচণ্ড গরমের মধ্যে সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়ে ওঠেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “তীব্র গরমের কারণে গতকাল তিনজন পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েছিলেন। বর্তমানে তারা চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। থানায় কর্মরত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। সরাইল উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতায় থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

বিউবোর সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, এলাকায় প্রায় ৫১ হাজার গ্রাহক রয়েছে। চাহিদা ১৮ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। ফলে লোডশেডিং দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy