লংকানদের কাছে বাংলাদেশের সিরিজ হার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সিরিজের তৃতীয় ওয়ানডেতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হাসিনি পেরেরার ব্যাটে ভর করে দাপুটে জয় পেয়েছে শ্রীলংকা।

2026-04-25T20:06:55+00:00
2026-04-25T20:06:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লংকানদের কাছে বাংলাদেশের সিরিজ হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৩৬)
ম্যাচসেরা ইনিংস খেলেছেন শ্রীলংকার হাসিনি।
X

ম্যাচসেরা ইনিংস খেলেছেন শ্রীলংকার হাসিনি।

সিরিজের তৃতীয় ওয়ানডেতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হাসিনি পেরেরার ব্যাটে ভর করে দাপুটে জয় পেয়েছে শ্রীলংকা। তার ৯৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে লংকান দল জিতেছে ৭ উইকেটে! এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানেও নিশ্চিত করেছে সফরকারী শ্রীলংকার নারী ক্রিকেট দল। 

রাজশাহীতে ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলেও এরপর ইনিংসের হাল ধরেন হাসিনি। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলতে গিয়ে ১৩টি চারের সাহায্যে ১৩১ বলে করেন ৯৫ রান। দ্বিতীয় উইকেটে ইমেশা দুলানির সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন। দুলানি ৭৯ বলে করেন ৫৬ রান।

দুলানি আউট হলে তৃতীয় উইকেটে হর্ষিতা সামারাবিক্রমার সঙ্গে আরও ৭৮ রান যোগ করেন হাসিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে সোবহানা মোস্তারির বলে আউট হন। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান। হর্ষিতা অপরাজিত ৪৪ রান করে হানসিমা করুনারত্নেকে সঙ্গে নিয়ে ৪৬.৩ ওভারে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে সোবহানা ও অধিনায়ক নিগার সুলতানা চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। সোবহানা ৮০ বলে ৭৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও অন্য প্রান্ত থেকে খুব বেশি সহায়তা পাননি। নিগার আউট হওয়ার আগে করেছেন ৪০ রান। আর আট নম্বরে নেমে রিতু মনি করেন ২০ রান।

বল হাতে লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন কাভিশা দিলহারি। দুটি উইকেট নেন নিমাশা মিপাগে। এছাড়া মালকি মাদারা ও চামারি আতাপাত্তু একটি করে উইকেট নেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy