প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম (ভিজিট : ৫২)

X
রিয়াল মাদ্রিদের ফুটবল দল-ইন্টারনেট
ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি রিয়াল মাদ্রিদ এবার কঠিন এক মৌসুম পার করছে। ২০২৫-২৬ মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাহীন মৌসুমের শঙ্কা তাড়া করছে লস ব্লাঙ্কোদের। লা লিগাতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। হাতে রয়েছে মাত্র ছয়টি ম্যাচ।
ফলে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। এরই মধ্যে বিদায় নিতে হয়েছে কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকেও। বড় দুই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ায় মৌসুমের শেষভাগে এসে কার্যত ট্রফিশূন্য হওয়ার মুখে দাঁড়িয়ে আছে লস ব্লাঙ্কোরা।
কোচিং পজিশনেও অস্থিরতা স্পষ্ট। মৌসুমের শুরুতে দায়িত্বে থাকা বাভি আলোনসো জানুয়ারিতে পদত্যাগ করেন। তার জায়গায় আসা আলভারো আরবেলোয়া এখন তীব্র চাপে। এই পরিস্থিতিতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি শিরোপাহীন মৌসুমকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন। ঐতিহাসিকভাবে খুব কমই ব্যর্থতা মেনে নেয় রিয়াল মাদ্রিদ।
পেরেজের অধীনে ট্রফি না জিতলে কোচদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, এমন নজিরও রয়েছে অতীতে। ঐতিহাসিকভাবে খুব কম সময়ই শিরোপাহীন থাকে রিয়াল মাদ্রিদ। তবে ২০০৫-০৬ ও ২০২০-২১ মৌসুমের পর আবারও একই পরিস্থিতি তৈরি হওয়ায় সমালোচনার মুখে পড়েছে ক্লাবটি।