প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:২৭ পিএম (ভিজিট : ৬৯)

X
বাংলাদেশ ফুটবল লিগে গোলের পর উচ্ছ্বসিত মোহামেডানের ফুটবলাররা-ইন্টারনেট
বাংলাদেশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেল ঢাকা ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শনিবার গাজীপুরে পিডব্লিউডিকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। এই জয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে।
কোচ আলফাজ আহমেদের বিদায়ের পর মোহামেডান পেল টানা তৃতীয় জয়। লিগে দুটি আর ফেডারেশন কাপে একটি। যদিও এই তিনটি দল মোহামেডানের চেয়ে পেছনের সারির দল।
জুয়েল মিয়ার গোলে মোহামেডান লিড নেয় ১৫তম মিনিটে। আর ৮৫তম মিনিটে পিডব্লিউডি খেলায় সমতা আনে আব্দুল্লাহর গোলে। ৮৯তম মিনিটে মোহামেডানের উজবেক ফরোয়ার্ড মোজাফফরভ পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেন। ইনজুরি সময়ে রাফায়েল টুডুর গোলে মোহামডোনের জয় সুনিশ্চিত হয়। মোহামডোনের এক অফিসিয়াল ম্যাচে লাল কার্ড দেখেন।
শনিবার দিনের বাকি দুই ম্যাচে বসুন্ধরা কিংস ও পুলিশ নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। মোহামেডান ও পুলিশ জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
১৪ ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ৩১ পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে। ফেডারেশন কাপে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে গেলেও ব্রাদার্স ইউনিয়ন লিগে ভালো অবস্থানে নেই। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আরামবাগ, পিডব্লুউডি ও ব্রাদার্স রেলিগেশন জোনে। ১০ পয়েন্টে ফকিরেরপুল সবার তলানিতে।