আরেকটি বড় ধাক্কা ব্রাজিলের, বিশ্বকাপে অনিশ্চিত মিলিতাও

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

‘হেক্সা’ মিশনে নামার আগে বুঝি চোটের কাছেই হার মানতে হবে ব্রাজিলকে! বিশ্বকাপের আগে একের পর এক চোটে রীতিমতো

2026-04-25T20:35:24+00:00
2026-04-25T20:37:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরেকটি বড় ধাক্কা ব্রাজিলের, বিশ্বকাপে অনিশ্চিত মিলিতাও
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ৮:৩৭ পিএম  (ভিজিট : ১১৩)
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার এদের মিলিতাও
X

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার এদের মিলিতাও

‘হেক্সা’ মিশনে নামার আগে বুঝি চোটের কাছেই হার মানতে হবে ব্রাজিলকে! বিশ্বকাপের আগে একের পর এক চোটে রীতিমতো বিপর্যস্ত ‘সেলেসাও’ শিবির। প্রথমে রদ্রিগো, এরপর এস্তেভাও এবার অভিশপ্ত এই তালিকায় যোগ হলেন এদের মিলিতাও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মিলিতাওকে হয়তো আবারও অস্ত্রোপচারের টেবিলে বসতে হতে পারে। আর তেমনটা হলে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন।

লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন মিলিতাও। কদিন পর রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম নিশ্চিত করে, তাঁর বাঁ পায়ের ‘বাইসেপ ফেমোরিস’ পেশিতে চোট লেগেছে। শুরুতে মিলিতাওয়ের চোট যতটা ভাবা হয়েছিল, পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি গুরুতর।

মিলিতাও এখন তাঁর ঘনিষ্ঠজন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিচ্ছেন। এই চোট সারাতে অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। পরিস্থিতিটা দাঁড়িয়েছে এমন—মিলিতাও যদি অস্ত্রোপচার না করান, তবে হয়তো পাঁচ সপ্তাহ পরই মাঠে ফিরতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আবারও একই চোটে পড়ার প্রবল ঝুঁকি থেকে যাবে। আর যদি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, তবে ২৮ বছর বয়সী ডিফেন্ডারকে বিশ্বকাপের স্বপ্ন বিসর্জন দিতে হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে এই চোট পুনরায় ফিরে আসার সম্ভাবনা একদম কমে যাবে।


মিলিতাওয়ের জন্য ২০২৫-২৬ মৌসুম ছিল চরম হতাশাজনক। পুরো মৌসুম জুড়েই চোটের সঙ্গে লড়তে হয়েছে মিলিতাওকে। গত ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে তিনি প্রথম হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মৌসুমের শুরুতে প্রথম চোট তেমন একটা প্রভাব না রাখলেও, ডিসেম্বরের দ্বিতীয় চোটটি ছিল বেশ গুরুতর। টেন্ডন ক্ষতিগ্রস্ত হওয়ায় চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। 


দীর্ঘ বিরতির মৌসুমের শেষ অংশে ফিরেছিলেন মিলিতাও এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও তাকে নিয়ে বেশ সতর্ক ছিল। তবে আবারও এই ডিফেন্ডারের স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এলো।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy