ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

দীর্ঘ তাপপ্রবাহের পর ঢাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কিছুটা কমতে পারে।

2026-04-26T10:34:35+00:00
2026-04-26T10:34:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ১৪১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘদিনের তীব্র গরমের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমাতে পারে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।

এদিকে, গত রাতের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে। 






  বিষয়:   ঢাকার আবহাওয়া  আজকের আবহাওয়া  বৃষ্টির পূর্বাভাস  তাপমাত্রা কমবে  বাংলাদেশ আবহাওয়া খবর  কালবৈশাখী  ঝড়ো হাওয়া  আবহাওয়া আপডেট 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy