ঢাবি সাংবাদিকদের উপর হামলা: বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

পাবিপ্রবি প্রতিনিধি

গণমাধ্যম

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ

2026-04-26T12:44:48+00:00
2026-04-26T12:44:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি সাংবাদিকদের উপর হামলা: বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পিএম   (ভিজিট : ১০৬)
ঢাবি সাংবাদিকদের উপর হামলা: বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন
X

ঢাবি সাংবাদিকদের উপর হামলা: বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদল কর্তৃক এ হামলা ন্যাক্কারজনক। ঢাবি সাংবাদিক সমিতির (ডুজা) সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতা ফ্যাসিবাদকে উসকে দেয় এবং ক্ষমতাসীনদের দানবে পরিণত করে।

মানববন্ধনে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি এমরান হোসেন তানিম, সাধারণ সম্পাদক আলফি সানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিকাইল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম ও ভাষ্কর চন্দ্র রায়।

প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম বলেন, “ঢাবি সাংবাদিকদের ওপর ক্ষমতাসীন ছাত্রদলের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা এবং সত্য তুলে ধরা। হামলায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে।”

সাধারণ সম্পাদক আলফি সানি বলেন, “বিগত সময়ে যখন ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারতেন না, তখন এই সাংবাদিকরাই তাদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আজ সেই ছাত্রদলই ফ্যাসিস্ট আচরণে জড়িয়ে পড়ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।"





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy