ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

বুলেটিন ডেস্ক

খেলাধুলা

গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬।জমজমাট এই প্রতিযোগিতার

2026-04-26T13:17:16+00:00
2026-04-26T13:17:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ৫৫)
X

গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬।

জমজমাট এই প্রতিযোগিতার ফুটবল ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) বনাম আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) দল।

শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলার মাধ্যমে দুই দলই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে। তবে শেষ পর্যন্ত দক্ষতা, কৌশল ও দলগত পারফরম্যান্সে এগিয়ে থেকে ২-০ গোলে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) দল।

এদিকে আন্ত:ব্যাটালিয়ন ভলিবলে মানিকগঞ্জ (৩৬ বিএনকে) হারিয়ে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ (২১ বিএন) এবং কাবাডি খেলায় সফিপুর (২৭ বিএনকে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম বিএএমএস, বিভিএমএস। ডিএমএ পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) পরিচালক মো: আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিচালক শুভ্র চৌধুরীসহ আরো ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খেলা শেষে প্রত্যেক বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতাপূর্ণ খেলা সৈনিকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে। খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মনকে প্রফুল্ল ও প্রাণবন্ত করে তোলে।

তিনি আরো বলেন, এ প্রতিযোগিতা বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত ভূমিকা পালন করবে।

পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকরাও উপভোগ করেন এই প্রাণবন্ত প্রতিযোগিতা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy