চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাস চাপায় যুবকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে চা খেয়ে বাসায় ফেরার পথে চট্রগ্রামমুখী স্টার লাইন বাসের চাপায় মোঃ জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি

2026-04-26T14:10:36+00:00
2026-04-26T14:10:36+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাস চাপায় যুবকের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ৬৩)
চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাস চাপায় যুবকের মৃত্যু
X

চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাস চাপায় যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চা খেয়ে বাসায় ফেরার পথে চট্রগ্রামমুখী স্টার লাইন বাসের চাপায় মোঃ জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। 

নিহত জুয়েল ফেনী জেলার ফেনীর সদরের অশ্বদিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। 

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর নামক স্থানে। 

তথ্যটি নিশ্চিত করেছে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন। জুয়েল পেশায় গাড়িচালক। সে বাতিসা ইউনিয়নের কালিকাপুর আবদুর সাত্তারের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতো। 

প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ জানান, নিহত জুয়েল চা খেয়ে রাস্তা পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

বাসার মালিক আবদুর সাত্তার জানান, জুয়েলের ব্যবহৃত মোবাইলটি নষ্ট হওয়ায় আমার মোবাইল নিয়ে সে কথা বলবে বলে নিয়ে যায়। ১০ মিনিট পর জানতে পারি সে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তার এক মেয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আর ছেলে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলের মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া বাসটি ও তার চালককে সনাক্ত করে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনে প্রক্রিয়া শেষে জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy