জমকালো আয়োজনে ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

ভোলা প্রতিনিধি

গণমাধ্যম

ভোলায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫

2026-04-26T16:02:21+00:00
2026-04-26T16:02:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমকালো আয়োজনে ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ২৭১)
জমকালো আয়োজনে ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক
X

জমকালো আয়োজনে ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

ভোলায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায়  জেলা পরিষদ চত্বরে শপথ গ্রহণ, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ আয়োজনকে ঘিরে জেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। 

নব নির্বাচিত কমিটির সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।

সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আলতাফ ও তার দল ‘সমুদ্র’, কবি হাসান মাহমুদ, মাহিয়া মিশু ও তালহা তালুকদার বাঁধন। জনপ্রিয় এ সকল শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy