সুবর্ণচরে ট্রাকের চাপায় নিহত ১

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সুবর্ণচর বালুবাহী অবৈধ ড্রাম ট্রাক চাপায় মোহাম্মদ জহির উদ্দিন নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহতসহ আরও অপর ৩জন

2026-04-26T16:17:04+00:00
2026-04-26T16:20:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুবর্ণচরে ট্রাকের চাপায় নিহত ১
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৪:২০ পিএম  (ভিজিট : ১২৩)
সুবর্ণচরে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু
X

সুবর্ণচরে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

সুবর্ণচর বালুবাহী অবৈধ ড্রাম ট্রাক চাপায় মোহাম্মদ জহির উদ্দিন নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহতসহ আরও অপর ৩জন আহত হয়েছেন।  

শনিবার দিবাগত ২টার দিকে উপজেলার সোনারপুর-চেয়াময়ানঘাট সড়কের চরবাটা ইউনিয়নের তোতার বাজারের দক্ষিণে হাজী নজীর আহম্মদ মসজিদ সংলগ্ন এই আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জহির উদ্দিন (৪৬) লক্ষীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের লাল মিয়ার ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে জেলা শহর মাইজদী সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে উপজেলার চরবাটা ইউনিয়নের মরহুম  হাজী ইদ্রিস মৌলভী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির যাত্রী জহির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও তিন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ কাজের সামগ্রী বালু ও কিছু পিলার সড়কের পূর্ব পাশে স্তুুপ করে রাখা হয়েছে। সড়কের পাশে বালুর স্তুপে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। প্রতিবছরই এ স্থানে একাধিক দুর্ঘটনা ঘটছে। এ স্থানে ছোট বড় মিলিয়ে ২০টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫জন নিহত হয়।  
     
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। যে ট্রাক সিএনজিকে চাপা দেয়, সেই ট্রাক সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এদিকে উত্তেজিত জনতা একটি বালু বহনকারী ড্রাম ট্রাক আটক করে ভাঙচুর করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy