বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

আবহাওয়া

তীব্র ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আজ রোববার (২৬

2026-04-26T18:04:42+00:00
2026-04-26T18:04:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৬৩)
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
X

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

তীব্র ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

আজ রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ ঝড়ো হাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছিল না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করে। তবে হঠাৎ আবহাওয়ার অবনতির কারণে সব ধরনের নৌযান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে, ফলে ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy