বজ্রপাতে সাত জেলায় প্রাণ গেল ১৩ জনের

অনলাইন ডেস্ক

আবহাওয়া

বজ্রপাতে গাইবান্ধায় ৪ জনসহ দেশের ৭ জেলায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে

2026-04-26T18:36:24+00:00
2026-04-26T18:36:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বজ্রপাতে সাত জেলায় প্রাণ গেল ১৩ জনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৫৬৬)
বজ্রপাতে নিহত ১৩
X

বজ্রপাতে নিহত ১৩

বজ্রপাতে গাইবান্ধায় ৪ জনসহ দেশের ৭ জেলায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং একটি গরু মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০) এবং সাঘাটা উপজেলার নম্বর আলী (৬৫)।

বজ্রপাতে আহত হন শামীম (১৮)। তিনি একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

বজ্রপাতে তাদের পাশে থাকা একটি গরুও মারা যায়।

আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ গাইবান্ধায় বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy