স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সাক্ষাৎ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে আজ রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন

2026-04-26T18:39:52+00:00
2026-04-26T18:42:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সাক্ষাৎ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৬:৪২ পিএম  (ভিজিট : ৮২)
স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ
X

স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে আজ রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের এক অনন্য দৃষ্টান্ত।

স্পীকার বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের খুবই ইতিবাচক দিক।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মত বিনিময় করেন।

স্পীকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy