রিপন-সাকলাইনদের ফুটেজ দেখে প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বাংলাদেশের কন্ডিশন এমনিতেই কঠিন। তার মধ্যে দলে নতুন মুখ থাকলে প্রতিপক্ষের জন্য পরিকল্পনা সাজানো

2026-04-26T20:07:11+00:00
2026-04-26T20:13:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিপন-সাকলাইনদের ফুটেজ দেখে প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৮:১৩ পিএম  (ভিজিট : ৫২)
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম
X

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম

উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বাংলাদেশের কন্ডিশন এমনিতেই কঠিন। তার মধ্যে দলে নতুন মুখ থাকলে প্রতিপক্ষের জন্য পরিকল্পনা সাজানো আরও কঠিন হয়ে পড়ে। সোমবার থেকে শুরু হওয়া টি২০ সিরিজে বাংলাদেশের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। 

দুই নতুন ক্রিকেটারের বিপক্ষে প্রস্তুতি নিতে তাদের ফুটেজ দেখছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ঠিক এমনটাই জানালেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘আমরা ওই খেলোয়াড়দের কিছু ফুটেজ দেখেছি। আমরা বুঝতে পারছি, এই ফরম্যাটে এখনো কিছু খেলোয়াড়ের অভিষেক হয়নি। এমন খেলোয়াড়দের খুব বেশি তথ্য থাকে না।

আমরা যতটা সম্ভব ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, মাঠে নেমে সেই অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি, এই সিরিজটা দুই দলের জন্যই বেশ রোমাঞ্চকর। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা এই ফরম্যাটে খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশের দলে কিছু খেলোয়াড় আছে যারা এখনো অভিষেকই করেনি। সব মিলিয়ে দারুণ একটি সিরিজ হতে যাচ্ছে।’

পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা স্কোয়াডের মূল খেলোয়াড়রা নেই ওয়ানডের মতো টি২০ সিরিজেও। তবে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা পেসার ম্যাট ফিশার, ব্লেয়ার টিকনার দলে জায়গা পেয়েছেন। তাদের প্রত্যাবর্তনে কিউইদের পেস আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া টি২০ ক্রিকেটে আবারও জায়গা করে নিয়েছেন অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট ও বেন লিস্টার। এর বাইরে জেডেন লেনক্স রয়েছেন অভিষেকের অপেক্ষায়। ওয়ানডে সিরিজ খেলা মোহাম্মদ আব্বাসকেও রেখে দিয়েছি টি২০ সিরিজে। তিনিও আছেন অভিষেকের অপেক্ষাতে।

নিজের দল নিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ওয়ানডের মতোই বলব (কিছুটা অনভিজ্ঞ)। আমাদের কিছু খেলোয়াড় আছে যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কম, তবে ঘরোয়া ক্রিকেটে তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাই আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত হলেও ঘরোয়া ক্রিকেটে যে অভিজ্ঞতা তারা অর্জন করেছে, সেটার ওপর ভরসা করা গুরুত্বপূর্ণ। অনেকেই এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছে, যেখানে তারা ভালো মানের প্রতিপক্ষের বিপক্ষে এবং অনেক আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা পেয়েছে। সব মিলিয়ে আমাদের দলের খেলোয়াড়রা টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে, আর সবাই এই ফরম্যাটটা উপভোগ করে। সবাই এই সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত।’

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার না থাকায় নেতৃত্ব দিতে হচ্ছে টম ল্যাথামকে। অনেকটা খর্বশক্তির দল নিয়ে নেতৃত্ব দেওয়া কতটা চ্যালেঞ্জের—এমন প্রশ্নে কিউই অধিনায়ক বলেন, ‘আমি চাই খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলা খেলুক। তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই এখানে এসেছে। আমাদের বার্তা হলো—নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলা এবং প্রয়োজনে মানিয়ে নেওয়া।’

সংবাদ সম্মেলনে আসার আগে উইকেট খুব বেশি পরখ করার সুযোগ পাননি টম ল্যাথাম। তবুও ভালো উইকেটের আশা করছেন তিনি, ‘আমি এখনো উইকেট ভালোভাবে দেখিনি। তবে আগের ম্যাচগুলো এবং কিছুদিন আগের ম্যাচ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে এটা ভালো উইকেট হবে, পুরো ৪০ ওভারই প্রায় একই রকম থাকবে। খুব বেশি পরিবর্তন হবে না।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy