এজের দারুণ গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হারে দেয়ালে ঠেকে গিয়েছিল পিঠ। এবার কিছুটা স্বস্তি ফিরল আর্সেনাল শিবিরে।

2026-04-26T20:38:28+00:00
2026-04-26T20:38:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এজের দারুণ গোলে শীর্ষে ফিরল আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৪৬)
এবেরেচি এজের গোল উদযাপন।
X

এবেরেচি এজের গোল উদযাপন।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হারে দেয়ালে ঠেকে গিয়েছিল পিঠ। এবার কিছুটা স্বস্তি ফিরল আর্সেনাল শিবিরে। এবেরেচি এজের চমৎকার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল মিকেল আর্তেতার দল। ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্সেনাল।

ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল এমিরেটস স্টেডিয়ামের দলটি। এর আগে তারা সবশেষ জিতেছিল গত ১৪ মার্চ, প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে। তারপর থেকে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে সাউথ্যাম্পটনের বিপক্ষে, প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও সিটির বিপক্ষে হেরে যায় আর্সেনাল।

মাঝে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে স্পোর্তিংয়ের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জিতে ও ফিরতি লেগ গোলশূন্য ড্র করে সেমি-ফাইনালে জায়গা করে নেয় তারা। ৩৪ ম্যাচে ২২ জয় ও সাত ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৭৩। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

নবম মিনিটেই আর্সেনালকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন এজে। কর্নারের পর কাই হাভার্টজের পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ২৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। পুরো ম্যাচে আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। বেশ কিছু ভালো সুযোগও মেলে, কিন্তু আর কেউ জালের দেখা পাননি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে নিউক্যাসল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy