উদযাপনের সময় এখনও আসেনি বললেন বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গেটাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ১১ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপা ধরে রাখার

2026-04-26T20:38:28+00:00
2026-04-26T20:52:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উদযাপনের সময় এখনও আসেনি বললেন বার্সা কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৮:৫২ পিএম  (ভিজিট : ৫৩)
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক
X

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক

গেটাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ১১ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেছে কাতালানরা। ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় শিরোপার সম্ভাবনাও জোরালো হয়েছে। বার্সেলোনা আগামী সপ্তাহান্তেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করবে যদি ওসাসুনাকে হারাতে পারে এবং একই সময়ে রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে জিততে ব্যর্থ হয়। তবে গেটাফের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক জানান, এখনই উদযাপনের সময় আসেনি।

তিনি বলেছেন, ‘আমরা জিতেছি, এটিই ছিল আমাদের লক্ষ্য। নিজেদের খেলা খেলতে চেয়েছি এবং সেটাই করেছি। ড্রেসিংরুমে আমরা জয় উদযাপন করেছি, কিন্তু শিরোপা নয়। আজকের কাজটা ঠিকভাবে শেষ করাতেই আমাদের পুরো মনোযোগ ছিল।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বল নিয়ে এবং বল ছাড়া—দুই অবস্থাতেই আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুব খুশি। এখানে ভালো খেলা সহজ নয়, কিন্তু আমরা দারুণ করেছি। মৌসুম শেষে যা আসবে, তখন উদযাপন করবো, আজ নয়। লং বলগুলো সামলানো থেকে শুরু করে দল খুব মনোযোগী ছিল এবং ভালো ফুটবল খেলেছে।’











Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy