শীর্ষে ফিরে রেফারিংয়ের সমালোচনায় আর্সেনাল কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রিমিয়ার লিগ-এর শীর্ষে ফিরেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে তারা। অবশ্য

2026-04-26T21:19:53+00:00
2026-04-26T21:19:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শীর্ষে ফিরে রেফারিংয়ের সমালোচনায় আর্সেনাল কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ৮৯)
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
X

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

প্রিমিয়ার লিগ-এর শীর্ষে ফিরেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে তারা। অবশ্য ম্যাচটা জিতলেও পরে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার মতে কিছু ম্যাচের সিদ্ধান্ত তাদের পক্ষে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। 

এক সপ্তাহ আগে সিটির বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও বিতর্ক ছিল। সমতায় থাকা অবস্থায় কাই হাভার্টজকে ফাউল করেন আব্দুকোদির খুসানোভ, কিন্তু রেফারি অ্যান্থনি টেইলর খেলা চালিয়ে যেতে দেন।

নিউক্যাসল ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় ভিক্টর গিওকেরেসকে ফাউল করার পরও নিক পোপ শুধু হলুদ কার্ড দেখেছেন। ভিএআর পর্যালোচনাতেও স্যাম বারাটের ওই সিদ্ধান্ত বহাল থাকে। নিক পোপের চ্যালেঞ্জ নিয়ে আর্তেতা ক্ষোভ প্রকাশ করে পরে বলেন, ‘আমার মতে এটা স্পষ্ট লাল কার্ড। আমি এটা ১০ বার দেখেছি। আপনি যদি কখনও ফুটবল খেলে থাকেন, বুঝবেন এটি লাল কার্ড। দুই ম্যাচে এটি দ্বিতীয়বার ঘটলো। ম্যানচেস্টার সিটির বিপক্ষে যখন কাই হাভার্টজ এগিয়ে যাচ্ছিল এবং ১-১ অবস্থায় তাকে ফাউল করা হয়—সেটিও লাল কার্ডের যোগ্য ছিল।’

তার মতে, ‘এগুলোই পার্থক্য গড়ে দেয়। আশা করি বিষয়টি বদলাবে। সবারই নিজস্ব মতামত থাকবে, আমি আমারটা বলছি। আমি অনেকদিন ধরে ফুটবলের সঙ্গে আছি। যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করুন—বলটির গতি, অবস্থান—গোলকিপার সেখানে ছিল না। উল্টোভাবে হলে এটি লাল কার্ডই হতো।’

বড় সিদ্ধান্তগুলো কি তার দলের বিপক্ষে যাচ্ছে—এমন প্রশ্নে আর্তেতা জানান, ‘আমি শুধু গত দুই ম্যাচের বাস্তবতা বলছি। গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন সবকিছু নির্ভর করছে, তখন আমাদের পক্ষে সিদ্ধান্ত দরকার ছিল—কিন্তু তা হয়নি। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমরা হেরেছিলাম তখন এসব বলিনি, জয়ের পর বলছি। আজকেরটি লাল কার্ড, ম্যানচেস্টার সিটিরটিও লাল কার্ড। সিদ্ধান্তগুলো ভিন্ন হলে তখন পরিস্থিতি ভিন্ন হতে পারতো।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy