বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি২০ সোমবার দুপুরে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

প্রায় ১৪৬ দিন পর টি২০ ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ দল। চলতি বছর টি২০ বিশ্বকাপে অংশ নেয়নি তারা। আর

2026-04-26T21:27:14+00:00
2026-04-26T21:27:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি২০ সোমবার দুপুরে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ১৭৩)
:চট্টগ্রামে রোববার টি২০ সিরিজের ট্রফি উন্মোচনের সময় নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলের অধিনায়ক টম লাথাম ও লিটন কুমার দাস।
X

:চট্টগ্রামে রোববার টি২০ সিরিজের ট্রফি উন্মোচনের সময় নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলের অধিনায়ক টম লাথাম ও লিটন কুমার দাস।

প্রায় ১৪৬ দিন পর টি২০ ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ দল। চলতি বছর টি২০ বিশ্বকাপে অংশ নেয়নি তারা। আর নিউজিল্যান্ড দলটি এবার একেবারেই নতুন রূপে মাঠে নামছে। ওয়ানডে সিরিজের দলের থেকেও এই স্কোয়াড বেশি অনভিজ্ঞ। চট্টগ্রামে আজ দুপুর ২টায় শুরু হবে দু’দলের মধ্যেকার তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি২০ ম্যাচটি ঘিরে রয়েছে নানা অনিশ্চয়তা ও নতুনত্বের মিশেল। বিশ্বকাপ সামনে রেখে গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০টি টি২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই সময়ে পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। ব্যাটিংয়ে ছক্কা মারার প্রবণতা বেড়েছিল, পেস আক্রমণও ছিল দুর্দান্ত ছন্দে। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে না খেলতে পারায় সেই প্রস্তুতির কোনো ফল পাওয়া যায়নি। নতুন করে যাত্রা শুরু করতে হচ্চে অধিনায়ক লিটন দাসদের। 

সাম্প্রতিক ওয়ানডে সিরিজে লিটনের একটি অর্ধশতক কিছুটা আত্মবিশ্বাস জোগাছে। তানজিদ হাসান তামিমও ভালো ফর্মে আছেন। সাইফ হাসানও ওয়ানডেতে একটি ফিফটি পেয়েছেন। তবে বাকি ব্যাটসম্যানদের এখনও নিজেদের প্রমাণ করতে হবে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। তাওহিদ হƒদয়ের ব্যাটিং নিয়ে প্রশ্ন রয়েছে, আর দুই মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন শামীম হোসেন-যার কারণে কিছুটা ছন্দহীনতা থাকতে পারে। পেস বিভাগেও এসেছে নতুনত্ব। 

শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিবের নেতৃত্ব দেবেন পেস আক্রমণে। দলে আছেন নতুন মুখ রিপন মন্ডল ও আব্দুল গাফ্ফার সাকলাইন। স্পিনে দায়িত্ব নিতে হবে শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনকে। বিশ্বকাপের হতাশা থেকে দল বের হতে পেরেছে কিনা জানতে চাইলে লিটন বলেন, ‘মনে হয় সবাই ফিরে এসেছে। আন্তর্জাতিক ম্যাচ প্রত্যেকটি ক্রিকেটারের জন্য জন্যই খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা ওভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যে জয়ী মানসিকতাটা দরকার, সেটা নিয়েই মাঠে নামবে।’ 

অন্যদিকে নিউজিল্যান্ডও অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে। আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় তাদের বেশিরভাগ নিয়মিত খেলোয়াড় এই সফরে নেই। টি২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে আছেন শুধু ইশ সোধি। অধিনায়ক মিচেল স্যান্টনারসহ সাতজন নিয়মিত খেলোয়াড় অনুপস্থিত। অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আছেন শুধু টম ল্যাথাম, বাকিরা তুলনামূলক নতুন। তবুও ওয়ানডে সিরিজে ডিন ফক্সক্রফট, নিক কেলি ও নাথান স্মিথ ভালো পারফরম্যান্স করেছেন। 

ফক্সক্রফট বিশেষ করে তার আগ্রাসী ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন। চট্টগ্রামের কন্ডিশন সম্পর্কে তার অভিজ্ঞতাও দলের জন্য বাড়তি সুবিধা হতে পারে। চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। দিনের ম্যাচে এখানে গড় স্কোর ১৬৩। ব্যাটিং করে বড় রান তোলাই হতে পারে জয়ের চাবিকাঠি। বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রামে দিনের টি ২০ তে বাংলাদেশ পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে। ২০২৩ সালে দুই দলের সর্বশেষ টি ২০ সিরিজ ড্র হয়েছিল। এই ভেন্যুতে নিউজিল্যান্ড আগে খেললেও, এখানে বাংলাদেশের বিপক্ষে তাদের কোনো ম্যাচ হয়নি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy