জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

স্বাস্থ্য

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে জাতীয় পুষ্টি সপ্তাহ

2026-04-27T13:28:32+00:00
2026-04-27T13:28:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ৭২)
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
X

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।

২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলমান এ কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উন্নয়ন সংঘ ও পারির সহযোগিতায় উপজেলা পর্যায়ে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

পাশাপাশি গোয়ালেরচর ইউনিয়নের মধ্য গোয়ালেরচর গ্রামে শতাধিক নারী ও কিশোরীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

একইভাবে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভা ও  দুরমুঠ ইউনিয়নের সুলতানখালি গ্রামে শতাধিক নারী ও কিশোরীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে এবং অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে জেসমিন প্রকল্প বাস্তবায়ন করছে।

আলোচনায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যের গুরুত্ব এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে পুষ্টির গুরুত্ব অপরিসীম। এজন্য সবাইকে পুষ্টি সচেতন হয়ে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy