সাতক্ষীরার আম বাজারে আসছে ৫ মে, নির্ধারিত হলো ভাঙার সময়

সাতক্ষীরা প্রতিনিধি

অর্থ-বানিজ্য

দেশ-বিদেশে ব্যাপক চাহিদাসম্পন্ন সাতক্ষীরার সুস্বাদু আম বাজারে উঠতে শুরু করবে আগামী ৫ মে থেকে। আমের গুণগত মান বজায়

2026-04-27T13:58:32+00:00
2026-04-27T14:01:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরার আম বাজারে আসছে ৫ মে, নির্ধারিত হলো ভাঙার সময়
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৫৮ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ২:০১ পিএম  (ভিজিট : ১৪৫)
সাতক্ষীরার আম বাজারে আসছে ৫ মে, নির্ধারিত হলো ভাঙার সময়
X

সাতক্ষীরার আম বাজারে আসছে ৫ মে, নির্ধারিত হলো ভাঙার সময়

দেশ-বিদেশে ব্যাপক চাহিদাসম্পন্ন সাতক্ষীরার সুস্বাদু আম বাজারে উঠতে শুরু করবে আগামী ৫ মে থেকে। আমের গুণগত মান বজায় রাখা এবং অপরিপক্ব আম বাজারজাত রোধে নতুন বাজারজাতকরণ ক্যালেন্ডার ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ মে থেকে বাজারে আসবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১৫ মে থেকে বাজারজাত শুরু হবে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, চাষিদের দাবি বিবেচনায় নিয়ে ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই এসব আম পরিপক্ব হবে বলে আশা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, অপরিপক্ব আম ভাঙা ও বাজারজাত ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ মৌসুমে সাতক্ষীরায় মোট ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হিমসাগর, আম্রপালি ও ল্যাংড়া জাতের আম। জেলায় বর্তমানে নিবন্ধিত আম বাগানের সংখ্যা ৫ হাজার ২৯৯টি এবং সরাসরি আম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy