ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জাককানইবি প্রতিনিধি

গণমাধ্যম

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে জাতীয় কবি

2026-04-27T14:10:10+00:00
2026-04-27T14:12:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ২:১২ পিএম  (ভিজিট : ১৩২)
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন
X

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধন করেছেন। 

রবিবার (২৫ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের যেকোনো সংকটকালীন মুহুর্তে সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে এবং সত্যটা জাতির সামনে তুলে ধরেন। কিন্তু আমরা দেখেছি যে সাংবাদিকদের এই কাজে বারবার আঘাত আসছে। সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যম চর্চায় হস্তক্ষেপের শামিল। মূলত বিচারহীনতার সংস্কৃতি এর জন্য দায়ী। এর আগেও একাধিকবার সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ দুষ্কৃতকারীদের কোনো বিচার হয়নি। একারণেই সন্ত্রাসীরা বারবার সুযোগ পেয়ে অন্যায় করার সাহস পায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদ বলেন, ঢাবিতে সাংবাদিকদের উপর যেই হামলা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হুমকিস্বরূপ। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে সংবাদ সংগ্রহে যেয়ে নিহত হয়েছেন অনেক সাংবাদিক। জুলাই গণ-অভ্যুত্থান এর পর যেই নতুন দেশে স্বাধীন সাংবাদিকতার স্বপ্ন দেখেছিলাম, এমন ঘটনা সেই স্বপ্নকে ধূলিস্যাৎ করে দেয়। তাই আজকের বাংলাদেশে দাঁড়িয়ে এমন ঘটনা যেন পুনরায় ঘটানোর কেউ সাহস না পায়, সেজন্য দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এমন ঘটনা যেন আর না ঘটে সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনটিভির প্রতিনিধি রোহান চিশতী সঞ্চালনা করেন। 

এসময় বক্তব্য রাখেন বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি মোমিন ইসলাম সবুজ, আমার দেশের প্রতিনিধি আখলাকুল হাসান অনিক, বাংলাদেশ জার্নালের প্রতিনিধি আমিরুল ইসলাম বাপন, দূরবীন নিউজের প্রতিনিধি ইকবাল মাহমুদ, কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রইসুল আরাফাত এবং ফিনান্সিয়ায়াল পোস্টের প্রতিনিধি রবিউল ইসলাম। এছাড়াও প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আবু তাহের, ইমরান হোসেন ইফরান, তাসনিম হক রাফি এসময় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy