জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বুলেটিন ডেস্ক

জাতীয়

জঙ্গি হামলার আশঙ্কায় শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

2026-04-27T17:02:32+00:00
2026-04-27T17:02:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারিতে বিশেষ করে শাহজালাল বিমানবন্দর সহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর উচ্চমাত্রার সতর্কতা জারি করে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক।

পাশাপাশি, বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। তাদের লক্ষ্যবস্তু হতে পারে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।




  বিষয়:   বিমানবন্দর নিরাপত্তা  জঙ্গি হামলার আশঙ্কা  শাহজালাল বিমানবন্দর  বেবিচক  বাংলাদেশ পুলিশ  নিরাপত্তা সতর্কতা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy