মাদক, জুয়া ও অবৈধ সিসা লাউঞ্জে অভিযান শুরু হচ্ছে শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাদক, জুয়া ও অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে ৩০ এপ্রিলের পর সারা দেশে বিশেষ অভিযান শুরু হবে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার।

2026-04-27T17:45:02+00:00
2026-04-27T17:53:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদক, জুয়া ও অবৈধ সিসা লাউঞ্জে অভিযান শুরু হচ্ছে শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৫:৫৩ পিএম  (ভিজিট : ৯১)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী বলেছেন শিগগিরই অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে অভিযান চালানো হবে। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে।




  বিষয়:   সিসা লাউঞ্জ  মাদক অভিযান  জুয়া বিরোধী অভিযান  স্বরাষ্ট্রমন্ত্রী  বাংলাদেশ  আইনশৃঙ্খলা  অনলাইন জুয়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy