আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত

2026-04-27T17:53:00+00:00
2026-04-27T17:53:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৬৪)
দুর্ধর্ষ ডাকাতি
X

দুর্ধর্ষ ডাকাতি

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।

সোমবার ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জ্বালানার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা সহ মালামাল লুটে নিয়ে যায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের আটকের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy