টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত (৪০) যুবকের মৃত্যু হয়েছে।সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের অদুরে গাজীবাড়ি এলাকায় এই

2026-04-27T17:56:01+00:00
2026-04-27T17:56:01+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৯৮)
অজ্ঞাত যুবকের মৃত্যু
X

অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত (৪০) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের অদুরে গাজীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ। 

প্রাথমিকভাবে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের টি শার্ট ও সাদা কালো স্ট্রেপের পায়জামা। 

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে ঢাকা থেকে রাজশাহীগামী স্লিক সিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রহিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy