প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম (ভিজিট : ৭৫)

X
ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে এলাকার খামারিদের গবাদিপশুর বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ডা: তীর্থ সরকার, গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: গোলাম ফারুক বলেন, খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, উঠান বৈঠকে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে করণীয়, রাসায়নিকের/ স্টেরয়েড ব্যবহার ব্যতীত গরু হৃষ্টপুষ্টকরণ, তীব্র তাপপ্রবাহে গবাদিপশু ও হাঁস মুরগীর জন্য করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপস্থিত খামারিরা জানান, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী। এতে করে তারা সহজেই চিকিৎসা সেবা পাচ্ছেন এবং খামারের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন বলেন, গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।