পাবনায় অবৈধভাবে মজুদকৃত ৪৮০০ লিটার ডিজেল জব্দ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমানের ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।অবৈধভাবে

2026-04-27T18:18:19+00:00
2026-04-27T18:18:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাবনায় অবৈধভাবে মজুদকৃত ৪৮০০ লিটার ডিজেল জব্দ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৮০)
পাবনার বেড়ায় অবৈধভাবে মজুদকৃত ৪৮০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন
X

পাবনার বেড়ায় অবৈধভাবে মজুদকৃত ৪৮০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকার দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমানের ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় ও জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।  

রবিবার দিনগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বেড়া উপজেলার কাজিরহাট বাজারের আব্দুল কুদ্দুস ও আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুস সালামের প্রতিষ্ঠান থেকে ১হাজার ২শ লিটার এবং আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান থেকে ৩হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করা হয়। 

এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা প্রতিষ্ঠান দুইটির মালিককে ৫০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করে। সোমবার সকাল থেকে  জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy