উজিরপুর মডেল থানায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের উজিরপুর মডেল থানায় ৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

2026-04-27T18:28:54+00:00
2026-04-27T18:28:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
উজিরপুর মডেল থানায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪১৭)
ভিত্তিপ্রস্তর স্থাপন
X

ভিত্তিপ্রস্তর স্থাপন

বরিশালের উজিরপুর মডেল থানায় ৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন, বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাইদ ইবনে নাজির, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান উজিরপুর মডেল থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy