হংকং চায়নাকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই দারুণ নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ নারী দল। মাঠে নেমে নিজেদের সামর্থ্যের প্রমাণ

2026-04-27T20:13:42+00:00
2026-04-27T20:13:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হংকং চায়নাকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই দারুণ নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ নারী দল। মাঠে নেমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন রিয়া-অর্পিতারা। রবিবার তো ইতিহাস গড়েছে! ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলে হংকং চায়নাকে হারিয়েছে মেয়েরা। 

তাতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি জাপানের এশিয়ান গেমসেও সরাসরি জায়গা করে নিয়েছে প্রথমবার। 

গ্রুপপর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে শীর্ষস্থানেই। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় হংকং চায়না। ল কা মুন আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। তবে ১০ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। নাদিরা ইমা গোল করে স্কোরলাইন ১-১ করেন।

 এরপর ৩৯ মিনিটে কনা আক্তার জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে নেন। বাকি ২১ মিনিটে আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি।

দারুণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের তন্নি খাতুন ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy