লাল কার্ডে মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে ঘুষি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

স্পেনের দ্বিতীয় বিভাগের উত্তপ্ত ডার্বি ম্যাচে গুরুতর অসদাচরণের কারণে বড় শাস্তির মুখে পড়েছেন এস্তেবান আন্দ্রাদা। রিয়াল জারাগোজা গোলরক্ষক

2026-04-27T20:19:20+00:00
2026-04-27T20:19:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাল কার্ডে মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে ঘুষি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

স্পেনের দ্বিতীয় বিভাগের উত্তপ্ত ডার্বি ম্যাচে গুরুতর অসদাচরণের কারণে বড় শাস্তির মুখে পড়েছেন এস্তেবান আন্দ্রাদা। রিয়াল জারাগোজা গোলরক্ষক লাল কার্ড দেখার পর নিজেকে সামলাতে না পেরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে বসেন। আর এ ঘটানাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান দুই দলের খেলোয়াড়রা। 

ঘটনাটি ঘটে রিয়ার জারাগোজা ও হুয়েস্কা ম্যাচের শেষ সময়ে। প্রথমে এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আন্দ্রাদা। কিন্তু এরপরই তিনি প্রতিপক্ষ অধিনায়ক হোর্হে পুলিদোর দিকে ছুটে গিয়ে সরাসরি মুখে ঘুষি মারেন। আর এই ঘটনার পরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আরো দুই খেলোয়াড়, হুয়েস্কার গোলরক্ষক দানি হিমেনেজ এবং জারাগোজার দানি তাসেন্দে লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে আন্দ্রাদা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার হিসেবে আমার জন্য ভালো উদাহরণ নয়। আমি দুঃখিত এবং লিগ যে শাস্তিই দিক, তা মেনে নেব।

এদিকে ক্লাব রিয়াল জারাগোজা এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, এই আচরণ ক্লাবের মূল্যবোধের সঙ্গে যায় না এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হুয়েস্কা কোচ হোসে লুইস ঘটনাটিকে ‘নিয়ন্ত্রণ হারানোর চূড়ান্ত উদাহরণ’ হিসেবে উল্লেখ করে বলেন, এমন আচরণের কোনো যুক্তি নেই।

ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় হুয়েস্কা। তবে দুই দলই এখনো অবনমন অঞ্চলে রয়েছে, মৌসুম শেষ হতে বাকি আছে মাত্র পাঁচ ম্যাচ।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy