জানা গেল কোন নারীরা পাবেন ‘এলপিজি কার্ড’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলার ঘরে ঘরে নারীদের রান্নাবান্নার কষ্ট লাঘব এবং জ্বালানি সাশ্রয়ে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। পরিবারের নারীপ্রধানদের

2026-04-27T20:15:42+00:00
2026-04-27T20:15:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল কোন নারীরা পাবেন ‘এলপিজি কার্ড’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৮৯)
কোন নারীরা পাবেন এলপিজি কার্ড
X

কোন নারীরা পাবেন এলপিজি কার্ড

বাংলার ঘরে ঘরে নারীদের রান্নাবান্নার কষ্ট লাঘব এবং জ্বালানি সাশ্রয়ে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। পরিবারের নারীপ্রধানদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে দিতে 'ফ্যামিলি কার্ড' চালুর পর, এবার সাধারণ গৃহিণীদের কল্যাণে বর্তমান সরকার ঘোষণা করেছে বিশেষ ‘এলপিজি কার্ড’।

আজ সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নতুন উদ্যোগের কথা জানান।

এলপিজি কার্ড হলো সরকারের দেওয়া এমন একটি সুবিধা, যার মাধ্যমে মা-বোনেরা খুব কম দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবেন। রান্নার জন্য লাকড়ি বা জ্বালানি জোগাড় করার যে কষ্ট এবং বাড়তি খরচ, তা কমানোর জন্যই মূলত এই কার্ডটি চালু করা হয়েছে।

কারা পাবেন?
সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী, এ কার্ডের প্রাথমিক লক্ষ্য হলো দেশের নারী সমাজ।

গ্রামের নারী: যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।

শহরের নারী: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন।

কার্ডে যে সুবিধা থাকতে পারে?
যদিও পূর্ণাঙ্গ নীতিমালা প্রক্রিয়াধীন, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কার্ডে যে বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো : কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা পাওয়া যাবে; বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে গ্যাস ক্রয়ের সুযোগ থাকবে; ডিলার বা নির্দিষ্ট পয়েন্ট থেকে কার্ড প্রদর্শন করে দ্রুত সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়। আমরা চাই রান্নাবান্নার জন্য যেন তাদের আর কষ্ট করতে না হয়, সেটি গ্রামের মা-বোনই হোক বা শহরের মা-বোনই হোক।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy