বেঙ্গালুরুর মাঠে প্রায় আড়াইশ সিসিটিভি ক্যামেরা অচল, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইপিএল চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বেঙ্গালুরু

2026-04-27T20:40:09+00:00
2026-04-27T20:40:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেঙ্গালুরুর মাঠে প্রায় আড়াইশ সিসিটিভি ক্যামেরা অচল, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৪৬)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
X

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম. চিন্নাস্বামী স্টেডিয়াম

আইপিএল চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বেঙ্গালুরু পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে ২৪ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের ম্যাচ চলাকালীন। ইচ্ছাকৃতভাবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) সিস্টেম এবং ফাইবার অপটিক সংযোগ ক্ষতিগ্রস্ত করার ফলে স্টেডিয়ামের ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা অকার্যকর হয়ে পড়ে। এতে বড় ধরনের নিরাপত্তা দুর্বলতা দেখা দেয়।

অভিযোগ অনুযায়ী, গুরুগ্রামভিত্তিক এআই সার্ভেইল্যান্স প্রতিষ্ঠান স্টাকু টেকনোলজিসের এক কর্মী আদিত্য ভাট আনুষ্ঠানিক অভিযোগ করেন যে, আটক ব্যক্তিরা অনুমতি ছাড়াই স্টেডিয়ামের কন্ট্রোল রুমে প্রবেশ করে নিরাপত্তা সরঞ্জামে ক্ষতি করে। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজেও তাদের বিভিন্ন সংবেদনশীল এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

তদন্তে উঠে এসেছে, প্রায় ১০ লাখ রুপি বকেয়া বেতন না পাওয়ার ক্ষোভ থেকে তারা এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এদিকে আইপিএল সূচি অনুযায়ী চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর হোম ম্যাচগুলো শেষ হয়ে গেছে এবং বাকি ম্যাচগুলো নতুন ভেন্যুতে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে রায়পুরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy