সাতক্ষীরায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা সদরের খানপুর এলাকায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত

2026-04-27T20:47:52+00:00
2026-04-27T20:47:52+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৬১)
জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ
X

জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

সাতক্ষীরা সদরের খানপুর এলাকায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার খানপুর গ্রামের বিশার বিলে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, খানপুর গ্রামের মো. আঃ সবুর (৪১) তার পৈতৃক জমিতে চলতি মৌসুমে ইরি ধান আবাদ করেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী গিয়াস উদ্দীনসহ তার সহযোগীরা জমিটি জবরদখলের চেষ্টা করে আসছিল এবং এ নিয়ে বিরোধ চলছিল।

ভুক্তভোগীর অভিযোগ, সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে গিয়াস উদ্দীনসহ ৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে ধান কাটতে শুরু করে। এ সময় বাধা দিতে গেলে প্রথমে মো. মহিবুল্লাহ (৫২) নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। পরে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তার ডান হাতে গুরুতর কাটা জখম হয় এবং চিকিৎসকের মাধ্যমে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

এসময় অন্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহতদের মধ্যে আঃ সবুর নিজেও রয়েছেন। তার বাম হাতের আঙুলে কাটা জখম হয়েছে বলে জানা গেছে। এছাড়া মাসুম বিল্লাহ (৫৫) ও এস এম মাসুদ (৩৭) নামের আরও দুইজন মারধরে আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রায় ১০ মণ ধান কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা। ঘটনাস্থল ত্যাগের আগে তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেয়।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ  বলেন, এজাহার পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy